বান্দোয়ান: বান্দোয়ানের লতাপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে বিধায়ক
বান্দোয়ানের লতাপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে গেলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক লবসেন বাস্কে।রবিবার বিকেল ৪ নাগাদ তিনি দলীয়কর্মীদের সাথে উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান।এদিন উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে উপস্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক।তিনি জানান এখানে পর্যাপ্ত পরিমাণে বেড নেই।ভেঙে পড়েছি হাসপাতালে পরিকাঠামো। শীঘ্রই বর্তমান সরকারের আমলে এগুলি ঠিক করা হবে।