রঘুনাথপুর ২: চেলিয়ামাতে ফাঁস লাগানো ১ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য,দেহ PM এর পর গ্রামে ফিরতেই শোকের ছায়া
পুরুলিয়ার রঘুনাথপুর থানার অন্তর্গত চেলিয়ামাতে এক ব্যক্তির ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম ভবানী বাউরি।তার বাড়ি রঘুনাথপুর থানার চেলিয়ামা গ্রামের ধর্মস্হান পাড়ায়। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর ২ ব্লকের বান্দা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। পুলিশ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।