রঘুনাথপুর ১: রঘুনাথপুরে বিধায়ক কার্যালয়ে রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু ব্যানার্জীর ঝটিকা সফর
আজ বুধবার সকালে পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর শহরে অবস্থিত বিধায়ক কার্যালয়ে ঝটিকা সফরে আসেন রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু ব্যানার্জী। এদিন তিনি হঠাৎ রঘুনাথপুর বিধানসভা কার্যালয়ে আসেন। তিনি এলাকার বিজেপি নেতৃত্ব বৃন্দদের পারে বেশ কিছুক্ষণ ধরে সৌজন্য সাক্ষাৎ করেন। উপস্থিত ছিলেন রঘুনাথপুর শহর মন্ডল বিজেপির সভাপতি শান্তনু চ্যাটার্জী কাজল কৃষ্ণ সিনহা বিমান গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা।