পাঁশকুড়া: একাধিক দাবীতে পাঁশকুড়া কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজারের অফিসে আজ বিকেলে বিদ্যুৎ গ্রাহকদের ঘেরাও-বিক্ষোভ ।
স্মার্ট প্রিপেড মিটার ও টিওডি সিস্টেম বাতিল, বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার সহ বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন দাবি নিয়ে শুক্রবার বিকাল 5 টায় বিদ্যুৎ দপ্তরের পাঁশকুড়া কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজারের অফিসে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)'র পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হয়।