পুরুলিয়া ২: দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার যুবকের শুক্রবার দুপুরে প্রথম দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া বরাকর রাজ্য সড়কে
দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার যুবকের শুক্রবার দুপুরে প্রথম দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া বরাকর রাজ্য সড়কে পুরুলিয়া মফঃস্বল থানার বড়াসিনির অদূরে। সূত্রের খবর, ধানবোঝাই একটি লরির সাথে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকে থাকা তিন যুবকই রাস্তার উপর লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে আসা হয়।