নিতুড়িয়া: নিতুড়িয়ার সড়বড়ি মোড়ের অদূরে বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করলেন রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা মামণি বাউরি
বুধবার পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের সড়বড়ি মোড়ের অদূরে রঘুনাথপুর বিধানসভার বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করলেন বিজেপির বিধায়িকা মামণি বাউরি।এদিন বিধায়িকা মামণি বাউরি একাধিক মন্ডল সভাপতিগণ সহ দলের অন্যান্য নেতৃত্ব বৃন্দদের ও কর্মীদের সাথে নিয়ে তার কার্যালয়ের পুজো অর্চনার মধ্য দিয়ে ফিতে কেটে আনুষ্ঠানিক ভাবে কার্যালয়টির উদ্বোধন করেন।