শান্তিপুরে খাবারের দোকানে গভীর রাতে ভয়াবহ আগুন,দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। সূত্রের খবর, সোমবার গভীর রাতে আনুমানিক 1 টা নাগাদ শান্তিপুর থানার মোড় সংলগ্ন এলাকায় একটি খাবারের দোকানে হঠাৎই আগুন লেগে যায়। ঘটনায় দোকানের ভিতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করায় স্থানীয়রা বিষয়টি জানতে পারে। পরে শান্তিপুর দমকলে খবর দিলে ঘটনাস্থলে দমকলের 2 টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা ও দমকলের প্রাথমিক অনুমান, খাবারের দোকানের উনুনের থেকেই হয়ত এই আগুন