বলরামপুর: কালবৈশাখীর ঝড়ে কাঁন্টাডি এবং উরমা স্টেশনের মধ্যবর্তী এলাকায় রেল লাইনের উপর ভেঙে পড়লো গাছ, বিঘ্ন ট্রেন চলাচল
কালবৈশাখীর ঝড়ের দাপটে রেল লাইনের উপর ভেঙে পড়ল গাছ। পুরুলিয়া চান্ডিল শাখার আপ-ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে। ঘটনা দক্ষিণ পূর্ব রেলের পুরুলিয়া চান্ডিল শাখার কাঁন্টাডি এবং উরমা রেলস্টেশনের মধ্যবর্তী যমুনা নদী এলাকায়। চান্ডিল এবং আনাড়া স্টেশন থেকে দুর্ঘটনা স্থলে এসে পৌঁছায় রেলের দুটি টিআরডি টিম। যুদ্ধকালীন তৎপরতায় তারা লাইন থেকে ভেঙে পড়া গাছ সরিয়ে ফেললে বিকাল পাঁচটা নাগাদ উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।