পুরুলিয়া ১: কাটমানি ও হুমকির অভিযোগ! পুরুলিয়ায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে থানায় এফআইআর
রাজ্যে পালাবদল হতেই শাসকদলের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন সাধারণ মানুষ। এবার কাটমানি ও হুমকির মতো মারাত্মক অভিযোগ উঠল পুরুলিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিভাস রঞ্জন দাসের বিরুদ্ধে। আবাস যোজনা পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া এবং পরবর্তীতে হুমকি দেওয়ার অভিযোগে পুরুলিয়া সদর থানায় একটি লিখিত এফআইআর (FIR) দায়ের হয়েছে।