বান্দোয়ান: ধাদকা এলাকায় কর্মী সম্মেলনে ১০০ টি পরিবার বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান
বিজেপির কর্মী সম্মেলন থেকে তৃণমূল সহ বিভিন্ন সংগঠন থেকে বিজেপিতে যোগদান একাধিক পরিবারের।বৃহস্পতিবার বিকেল ৩ টা থেকে বান্দোয়ান বিধানসভার ধাদকা এলাকার ডাঙ্গা গ্রামে বিজেপির কর্মী সম্মেলন ছিলো।সেই কর্মী সম্মেলনে এই যোগদান হয় বলে খবর বিজেপি সূত্রে।এদিন দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা।বিজেপির দাবি প্রায় একশটি পরিবার বিজেপিতে যোগদান করে।