আজ শনিবার ২৫শে বৈশাখ।এই বিশেষ দিনে পুরুলিয়ার সেরা তথা রাজ্যের অন্যতম রঘুনাথপুর ২নম্বর ব্লকের অন্তর্গত মৌতড়ের জাগ্রত মা বড়কালীর মন্দিরে সকাল থেকেই ভিন রাজ্য ঝাড়খন্ড বিহার সহ এই রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে ভিন জেলা থেকেও প্রচুর ভক্তরা আসেন মৌতড়ের কালীমন্দিরে। সকল থেকেই লম্বা লাইন পড়ে যায় ভক্তদের।