বলরামপুর: বাঁশগড় গ্রামের অদূরে ১৮নং জাতীয় সড়কে,অজ্ঞাত চার চাকা গাড়ির ধাক্কায় গুরুতর জখম বাইক আরোহী দুই যুবক
চার চাকা গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন দুই মোটরসাইকেল আরোহী যুবক।দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের ওপর, বলরামপুর থানার বাঁশগড় গ্রামের কাছে।জখম দুই যুবকের নাম রাজেশ মাহাতো ও সন্দীপ মাহাতো। রাজেশের বাড়ি বাঘমুন্ডি থানার কুদনা গ্রামে এবং সন্দীপ পুরুলিয়ার মহুলবনা গ্রামের বাসিন্দা।আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পলাতক গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।