পাড়া: বিশ্ব যোগ দিবসকে সামনে রেখে পাড়া ব্লক অফিসে যোগব্যায়াম প্রশিক্ষণ শিবির সরকারি আধিকারিকদের
Para, Purulia | Jun 8, 2026 আগামী একুশে জুন পাড়া ব্লক অফিসে মহা সমারোহে পালিত হবে বিশ্ব যোগ দিবস। তারই পরিপ্রেক্ষিতে আজ সোমবার দুপুর দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত পাড়া ব্লক অফিসের সভাগৃহে পাড়া ব্লকের সমস্ত সরকারি আধিকারিকদের যোগব্যায়ামের প্রশিক্ষণ প্রদান করা হলো। এদিন হুগলি জেলা জয়রামবাটি থেকে দুইজন যোগব্যায়ামের প্রশিক্ষক এসেছিলেন। উপস্থিত ছিলেন পাড়া ব্লকের বিডিও শ্রী নীলাঞ্জন সিনহা সহ অন্যান্য আধিকারিকরা।