পাড়া: সাঁওতালডি থানার ডুমুরডিহা গ্রামে চড়ক গাজন দেখতে উপচে পড়লো মানুষের ভিড়
Para, Purulia | Apr 26, 2026 আজ রবিবার সন্ধ্যা ৭ টা নাগাদ সাঁওতালডি থানার ডুমুরডিহা গ্রামে চড়ক গাজন উপলক্ষে উপচে পড়া ভিড়। প্রতি বছরের মত এবারও ডুমুরডিহা গ্রামের বড় বাঁধ থেকে ভক্তেরা বাজ বাজনা সহকারে ডুমুরডিহা শিবমন্দিরে পৌঁছান। স্থানীয় এলাকার মানুষ ছাড়াও আশেপাশের বহু গ্রামের মানুষ উপস্থিত হন এই অনুষ্ঠানে। আজ রাতে ডুমুরডিহা চড়ক গাজন উৎসব উপলক্ষে রাত্রে পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নাচ ও আগামীকাল ভগ্দা ঘোরা অনুষ্ঠান ও কাপ প্রতিযোগিতা রয়েছে।