বরাবাজার: শারদীয়ার আবহে উৎসবের মেজাজ, করম নাচের তালে জমে উঠল বরাবাজার থানা দূর্গা পূজা উদ্বোধনী অনুষ্ঠান
ষষ্ঠীর দিন রাত সাড়ে আটটা নাগাদ বরাবাজার থানা সার্বজনীন দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক লব সেন বাস্কে। উপস্থিত ছিলেন বরাবাজার থানার আধিকারিক, পুজো কমিটির সদস্য-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন থানা চত্বরে করম নাচের মাধ্যমে বিধায়ক ও অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজোর শুভ সূচনা করেন বিধায়ক ও বরাবাজার থানার আধিকারিক। সব মিলিয়ে, উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বরাবাজার থানা চত্বরে তৈরি হয়