পুরুলিয়া ১: সোনাঝুরি বনের ছায়ায় মধ্যাহ্নভোজ ও বিশ্রাম: বলরামপুরে জনসংযোগের ভিন্ন মেজাজে বিজেপি প্রার্থী জলধর মাহাতো
প্রখর রোদ উপেক্ষা করে চলছে ভোটের প্রচার। তবে রবিবাসরীয় প্রচারের মাঝে বলরামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জলধর মাহাতোকে দেখা গেল এক্কেবারে ভিন্ন মেজাজে। লোকালয় বা কোনো কর্মীর ড্রয়িং রুম নয়, বরং প্রকৃতির কোলে শাল-পলাশ আর সোনাঝুরির জঙ্গলে বসে দলের সহকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন তিনি। রাজনীতির কচকচানি থেকে দূরে কিছুক্ষণ বনের ছায়ায় বিশ্রাম নিয়ে ফের ঝাঁপিয়ে পড়লেন নির্বাচনী লড়াইয়ে। চিত্র চাকোলতোড় অঞ্চলের।