পুঞ্চা: গোপন সূত্রে খবর পেয়ে পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেলের আবগারি দপ্তরের
গোপন সূত্রে খবর পেয়ে পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেলের আবগারি দপ্তরের। বুধবার রাত্রি আটটা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় পুঞ্চা থানার বাগালধরা,পায়রাচালী,চাঁদড়া,শ্রীরামঘটু এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ২৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ,১৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।এবং সাথে ২ টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি ও দুটি ড্রাম বাজেয়াপ্ত করা হয়।