পুরুলিয়া ১: ভোট মিটলেও সতর্কতা: এলাকায় শান্তি বজায় রাখতে টামনায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ
ভোট পর্ব মিটে গেলেও এলাকায় শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সক্রিয় প্রশাসন। টামনা থানার বিভিন্ন এলাকায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভোট পরবর্তী হিংসা বা কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে কড়া নজর রাখছে নির্বাচন কমিশন ও স্থানীয় পুলিশ প্রশাসন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে এই রুট মার্চ অব্যাহত থাকবে।