মানবাজার ২: ধানবোঝাই লরির সাথে ধাক্কা, মৃত্যু হলো বাইক আরোহীর
ধান বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে প্রান হারালেন বাইক বরোহী।সোমবার আনুমানিক সন্ধ্যা ৭ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বোরো থানার অন্তর্গত প্রতাপপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায় বান্দোয়ান দিক থেকে মানবাজারের দিকে যাওয়া ধান বোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাঁকে দ্রুত বাসন্তপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।