রঘুনাথপুর ২: প্রখর রৌদ্রের মধ্যেই গ্রামে গ্রামে ভোট প্রচার করে তৃণমূলের অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিলেন BJPপ্রার্থী নদিয়ার চাঁদ বাউরি
শুক্রবার দুপুরে প্রখর রৌদ্রকে উপেক্ষা করেই পুরুলিয়ার পাড়া বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর ২ব্লকের উসিড়,সগড়কা,দাঁন্দুয়া, বরাকানালি সহ বিভিন্ন গ্রামে গ্রামে ভোট প্রচার সারলেন পাড়া বিধানসভার বিজেপি প্রার্থী নদিয়ার চাঁদ বাউরি।এদিন তিনি দলের নেতৃত্ব বৃন্দদের ও কর্মীদের সাথে নিয়ে গ্রামে গ্রামে ভোট প্রচার করেন।পাশাপাশি সোস্যাল মিডিয়াতে বিদায়ী বিধায়ক তথা এবারেও পাড়া বিধানসভার বিজেপি প্রার্থী নদিয়ার চাঁদ বাউরি তৃণমূলের করা অপপ্রচারের জবাব দিলেন।