নিতুড়িয়া: নিতুড়িয়ার আনন্দপুর ও মৌউঠা গ্রামে জনসংযোগ বিজেপি বিধায়িকা মামনি বাউরির
শনিবার সন্ধ্যায় পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের আনন্দপুর ও মৌউঠা গ্রামে সাধারণ মানুষজনদের সাথে জনসংযোগ করলেন নিতুড়িয়ার বাসিন্দা তথা রঘুনাথপুর বিধানসভার বিজেপি বিধায়িকা মামনি বাউরি।এদিন বিধায়িকা মামনি বাউরি গ্রামের প্রবীন ব্যক্তি থেকে যুবক মহিলা সহ সকলের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন। পাশাপাশি তাদের আন্তরিক ভালোবাসা স্নেহ ও আশীর্বাদ পেয়ে বিধায়িকা মামনি বাউরি জানান আপনাদের আশীর্বাদ ভালোবাসা স্নেহ আগামী দিনে আমার পথ চলার সবচেয়ে বড় শক্তি ।