মানবাজার ২: মানবাজার দু নম্বর ব্লক ডাইভার সমিতির উদ্যোগে পালিত হলো ডাইভার দিবস
মানবাজার দু নম্বর ব্লক ডাইভার সমিতির উদ্যোগে পালিত হলো ডাইভার দিবস। মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ বুড়ো কালিতলা মোড় থেকে ব্লক অফিস পর্যন্ত একটি মিছিল করা হয় মানবাজার দু'নম্বর ব্লক এলাকার বিভিন্ন ড্রাইভারদের নিয়ে।এরপর একটি আলোচনা সভার আয়োজন করা হয় বোরো কালিতলা মোড়ে।তাদের মূল দাবি, অবিলম্বে ১লা সেপ্টেম্বর দিনটিকে সরকারিভাবে ড্রাইভার দিবস হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং চালকদের জন্য সরকারি বীমা ও সুরক্ষা সুনিশ্চিত করতে হবে।