মঙ্গলবার দুপুরে রঞ্জিত অধিকারী(৮৫) নামক বৃদ্ধের দেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর মর্গে পাঠায় পুলিশ,সূত্রের খবর রামকৃষ্ণ কলোনী বিশ্বাস পাড়া রোডের বাসিন্দা বৃদ্ধ রঞ্জিত অধিকারী দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন, সোমবার বিকেলে নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই বৃদ্ধ,পরে পরিবারের লোকেরা জানতে পেরে চিকিৎসার জন্য উদ্ধার করে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক,আজ মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিশ।