ফের আগরপাড়ায় গিরিবালা গঙ্গাঘাট থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে ওই মৃত ব্যক্তির নাম রাজকুমার দাস, বয়স আনুমানিক তিরিশের ওপর। আগরপাড়া নিউল্যান্ডের বাসিন্দা।
স্থানীয় এক বাসিন্দা দেখতে পায় ওই ব্যক্তি স্নান করতে নেমে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, সাথে সাথে তাকে টেনে ধরে নিয়ে আসার চেষ্টা করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার জলে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শী অনুমান ঐ ব্যক্তি নেশাগ্রস্থ অবস্থায় জলে নেমেছিল, হয়তো সাঁতার জানতো না। ঘটনাস্থলে খবর পাওয়ার পর খড়দা থানার পুলিশ এবং এনডিআরএফ-এর সদস্যের টিম হাজির হয়। বহু চেষ্টার পর রাতের দিকে ওই ব্যক্তি কে উদ্ধার করা হয়। এই ঘটনার পর ওই এলাকার আতঙ্ক সৃষ্টি হয়।