ধৃতের নাম শেখ তারা। বর্ধমান থানার বিজয়রামের সানাপাড়ায় তার বাড়ি। শুক্রবার ভোররাতে বর্ধমান স্টেশনের ২–৩ নম্বর প্ল্যাটফর্মে হাওড়ার দিক থেকে তাকে ধরা হয়। দূরপাল্লার ট্রেনে চুরির জন্য সে প্লাটফের্ম ঘোরাঘুরি করছিল বলে জিআরপির দাবি। ধৃতের বিরুদ্ধে বর্ধমান ও অণ্ডাল জিআরপিতে কেস রয়েছে বলে জিআরপি জানিয়েছে। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেপাজতে পাঠিয়ে ২৮ নভেম্বর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।