রঘুনাথপুর ১: রঘুনাথপুর ১ব্লকের দুরমুট এলাকায় দূষণ বিরোধী নাগরিক মহাসভার শেষ মুহূর্তের প্রচার ও প্রস্তুতি তুঙ্গে
শনিবার দুপুর ২টোর সময় পুরুলিয়ার রঘুনাথপুর ১নম্বর ব্লকের অন্তর্গত দুরমুট গ্রাম সংলগ্ন মাঠে আয়োজিত হবে দূষণ বিরোধী নাগরিক মহাসভা।যার আয়োজন করেছে রঘুনাথপুর মহকুমা দূষণ বিরোধী ও প্রাণ প্রকৃতি রক্ষা মঞ্চ । মঞ্চের পক্ষ থেকে স্বদেশ প্রিয় মাহাত,রাজেন টুডু,শ্রীলোক মাজীরা জানান শনিবার দুরমুট গ্রাম সংলগ্ন মাঠে দূষণ বিরোধী নাগরিক মহাসভার শেষ মুহূর্তের প্রস্তুতি ও প্রচার চালানো হয় এদিন। ব্যাপক সাড়া পাওয়া গেছে।