পাড়া: পাড়া থানার লিপানিয়া গ্রামে তিন দিন ব্যাপী অখন্ড হরিনাম দেখতে উপচে পড়ল মানুষের ঢল
Para, Purulia | May 30, 2026 পাড়া থানার অন্তর্গত ভাঁউরিডি গ্রাম পঞ্চায়েতের লিপানিয়া গ্রামে প্রতিবছরের মত এ বছরও তিন দিনব্যাপী অখন্ড হরিনাম সংকীর্তন এর আয়োজন করা হয়েছে। আজ শনিবার রাত আটটা নাগাদ লিপানিয়া নামোপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে হরিনাম সংকীর্তন দেখতে উপস্থিত হন প্রচুর মানুষ। এদিন এই অনুষ্ঠানে হরিনাম সংকীর্তন গাইতে উপস্থিত হয়েছেন বাঘড়া পুরুষ রং দল ও খামার পুরুষ রং দল ঝালদা পুরুলিয়া থেকে। ভোর রাত পর্যন্ত চলবে এই অনুষ্ঠান বলে জানা গেছে।