রাজারহাট: কলকাতা বিমানবন্দরে বিস্ফোরক Suvendu Adhikari, ‘মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারের আচরণে বিরক্ত মানুষ’
রাজ্যের মুখ্যমন্ত্রী ও শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিরোধী দলনেতা Suvendu Adhikari। সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী Mamata Banerjee, তাঁর সরকার এবং দলের আচার-আচরণে সাধারণ মানুষ বিরক্ত। এদিন তৃণমূলকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, “ইতরদের পার্টি, অসভ্য বর্বর। কুকুরের কাজ মানুষের পায়ে কামড়ানো, মানুষের কাজ তো কুকুরের পা কামড়ানো নয়।” তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।