Public App Logo
Jansamasya
Heatwave
News
Bjp
National
Police
Bihar
कांग्रेस
मौत
भाजपा
विधायक
Congress
Modi
Delhi
Viral
Odisha
Rajasthan
अमित_शाह
दिल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
Ipl
Rahulgandhi
Haryana
Uttarpradesh
Cricket
शादी
Crimenews

খয়রাশোল: মৃত্যুর পরও মানবিকতার আলো ছড়িয়ে গেলেন মৈত্রীসাধক সরকার, চক্ষুদান-দেহদানে বীরভূমে এক অনন্য দৃষ্টান্ত

Khoyrasol, Birbhum | Dec 1, 2025
খয়রাশোলের অশিতিপর সমাজসেবী মৈত্রীসাধক সরকার মৃত্যুর পরও রেখে গেলেন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। ২৯ শে নভেম্বর সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৭ বছর বয়সে প্রয়াত হন তিনি। জীবদ্দশায় মরনোত্তর দেহদান ও চক্ষুদানের অঙ্গীকার করেছিলেন তিনি, ২০২১ সালের ২২ নভেম্বর সম্মতিপত্রে সই করে। তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়ে পরিবার রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহ দান করে। পাশাপাশি দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সংগ্রহ করা হয় তাঁর চক্ষুদুটি।