রায়গঞ্জ: রায়গঞ্জের ভাগ ডুমুরে ছেলে ধরা সন্দেহে যুবক আটক, এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ
ছেলে ধরা সন্দেহে এক যুবককে আটক করাকে ঘিরে উত্তেজনা ছড়াল রায়গঞ্জের ভাগ ডুমুর এলাকায়। শুক্রবার দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ বড়ুয়া অঞ্চলের ভাগ ডুমুর এলাকায় এক অজ্ঞাত যুবককে ঘোরাফেরা করতে দেখে গ্রামবাসীদের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসংগতি ধরা পড়ায় এলাকাবাসীরা তাকে আটক করে। পরে আশেপাশের মানুষ জড়ো হলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। প্রাথমিক ভাবে জানা গেছে ধৃত যুবকের নাম শৈল কিস্কু,