বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নদিয়ার কৃষ্ণনগরের দিগনগরে আয়োজিত পরিবর্তন সংকল্প সভায় যোগ দিতে হেলিকপ্টারে এসে পৌঁছালেন দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা। এদিন নির্ধারিত হেলিপ্যাডে তার অবতরণ ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুই শীর্ষ নেতাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলার বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।