রায়গঞ্জ: কালিয়াচকের মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ ল'ক্লার্কস অ্যাসোসিয়েশনের
কালিয়াচকের মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ ল'ক্লার্কস অ্যাসোসিয়েশনের। দোষীদের শাস্তির দাবি জানিয়ে সোমবার রায়গঞ্জ আদালত চত্বরে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। আন্দোলনকারীরা জানান, মালদা জেলার কালিয়াচকের মোথাবাড়িতে এসআইআর-র কাজের সাথে যুক্ত সাতজন বিচারককে ঘেরাও করে যেই ভাবে হেনস্থা করা হয়েছে তার তীব্র নিন্দা করা হচ্ছে। বিচারব্যবস্থার উপর এমন আক্রমণ কোন ভাবেই বরদাস্ত করা হবেনা। ঘটনার সাথে যুক্ত প্রত্যেক দোষির শাস্তির দাবি জানানো হচ্ছে।