রায়গঞ্জ: কর্ণজোড়ায় ডি.আই অফিসে বিজেপি টিচার সেলের সৌজন্য সাক্ষাৎ, শিক্ষার উন্নয়নে সমন্বয়ের বার্তা
কর্ণজোড়ায় সোমবার জেলা ডি.আই (প্রাথমিক) অফিসে সৌজন্য সাক্ষাৎ করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি টিচার সেল। সংগঠনের সদস্যরা আধিকারিকদের শুভেচ্ছা জানিয়ে জেলার প্রাথমিক শিক্ষার উন্নয়ন নিয়ে আলোচনা করেন। ডিস্ট্রিক্ট কনভেনার নীতিশ চন্দ্র ধর জানান, শিক্ষা দফতরের সঙ্গে সমন্বয় রেখে ছাত্রছাত্রীদের স্বার্থে কাজ করাই মূল লক্ষ্য। পাশাপাশি পূর্বতন সরকারের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বর্তমান সরকারের প্রতিশ্রুতি পূরণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।