বান্দোয়ান: বান্দোয়ান ব্লক তৃণমূল কংগ্রেস শিক্ষক সেলের সভাপতির বিজেপিতে যোগদান
ঝাড়গ্রাম সাংগঠনিক সভাপতি তুফান মাহাত ও পুরুলিয়া জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শঙ্কর মাহাতোর উপস্থিতিতে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর হাত ধরে বান্দোয়ান ব্লক তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি সঞ্জীব মুর্মু সমেত ৪০ টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন,বলে দাবি বিজেপির।বুধবার মানবাজারে মনোনয়ন পত্র জমা দেন মানবাজার মহকুমা এলাকার বিজেপির দুই প্রার্থী।বিকেল ৩.৩০ টা নাগাদ এই যোগদান কর্মসূচি হয়।