ইসলামপুর: আধার পরিষেবার জন্য ভোর থেকেই দীর্ঘ লাইন, ভোগান্তিতে সাধারণ মানুষ — ইসলামপুরে তীব্র ক্ষোভ
আধার পরিষেবার জন্য ভোর থেকেই দীর্ঘ লাইন, ভোগান্তিতে সাধারণ মানুষ — ইসলামপুরে তীব্র ক্ষোভ আধার কার্ড নতুন করে তৈরি কিংবা তথ্য সংশোধনের জন্য সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। এমনই চিত্র ধরা পড়ল ইসলামপুরের Indus Land ব্যাংকের সামনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোর থেকেই বহু মানুষ আধার সংক্রান্ত কাজের জন্য ব্যাংকের সামনে ভিড় জমান। সময়ের সঙ্গে সঙ্গে লাইনের দৈর্ঘ্য বাড়তে থাকে। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হন সাধার