দুবরাজপুরের কুলুপাড়ায় অবস্থিত বৈষ্ণব গোসাই সেবাশ্রমে বৃহস্পতিবার রাতে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি নিজে হাতে প্রসাদ পরিবেশন করে সেবাকর্মে অংশ নেন। বিধায়কের এই উদ্যোগে আশ্রম প্রাঙ্গণে ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও আন্তরিকতার পরিবেশ তৈরি হয়। নরনারায়ণ সেবার মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা তুলে ধরা হয়।