বরাবাজার: বদলডি হাটতলায় সমবায় সমিতির বার্ষিক সভা, আলোচনা বিভিন্ন কার্যক্রম নিয়ে
বহুমুখী প্রাথমিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো সোমবার দুপুরে বদলডি হাটতলা সংলগ্ন মাঠে। এই সভায় ঢেলাত বামু অঞ্চলের বিভিন্ন মহিলা স্বনির্ভর দলের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সমিতির বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মহিলা স্বনির্ভর দলগুলির বর্তমান কাজ, আগামী দিনের পরিকল্পনা এবং সদস্যদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।