রায়গঞ্জ: পথশ্রী প্রকল্পে নতুন রাস্তার উদ্বোধন, রায়গঞ্জে গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী
রবিবার রায়গঞ্জ ব্লকের ১৪ নম্বর কমলাবাড়ি-২ অঞ্চলের কসবা মাহাসো গ্রামে পথশ্রী প্রকল্পের মাধ্যমে নির্মিত মিরুওল মোড় থেকে কসবা মাহাসো এফপি স্কুল পর্যন্ত নতুন রাস্তার উদ্বোধন করেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি জানান, এই রাস্তা যোগাযোগ ব্যবস্থা সহজ করার পাশাপাশি গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসায়িক ক্ষেত্রে উন্নয়নের গতি বাড়াবে। পাশাপাশি ২০২৬ সালের নির্বাচনের আগে তিনি মানুষকে তৃণমূল সরকারকে পুনরায় ক্ষমতায় আনার আবেদন জানান।