মানবাজার ১: কুনারডি গ্রামে রক পাইথন উদ্ধার করলো বনদপ্তর
সবজি বাগানের জালে আটকে পড়লো বিশালাকৃতির রক পাইথন।বৃহস্পতিবার বেলা ১২.৩০ টা নাগাদ সাপটিকে উদ্ধার করা হয়।জানা যায় সাপটি কুনারডি গ্রামে এক ব্যাক্তির বাড়ির সবজি বাগানে আটকে পড়েছিল। পরবর্তীকালে বনদপ্তরকে খবর দেওয়া হলে মানবাজার-১ নং রেঞ্জের বনকর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করে।পরবর্তীকালে সাপটিকে উদ্ধার করে ধাদকিগোড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।