পাড়া: ভোট গণনার আগে পাড়া বিধানসভার একাধিক মন্দিরে পুজো, জয়ের আশায় প্রার্থনা বিজেপি প্রার্থী নদীয়ার চাঁদ বাউরীর
Para, Purulia | May 3, 2026 আগামীকাল ৪ঠা মে ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে। তার আগে জয়লাভের আশায় পাড়া বিধানসভার বিজেপি প্রার্থী তথা শিক্ষক নদীয়ার চাঁদ বাউরী রবিবার সকাল থেকেই শুরু করেন মন্দির পরিক্রমা ও পূজা অর্চনা।রবিবার সকাল প্রায় দশটা নাগাদ তিনি পাড়া বিধানসভার বিভিন্ন ধর্মীয় স্থানে পুজো দেন এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন। এদিন তিনি পাড়া ব্লকের আনাড়া বাবা বানেশ্বর ধাম শিব মন্দির ও পাড়া ধর্মরাজ মন্দিরে পূজো দেন। পাশাপাশি রঘুনাথপুর ব্লকের মৌতড় মা বড় ক