পাড়া: BJP প্রাথী নদীয়ার চাঁদ বাউরীর প্রচারে উদয়পুরে উচ্ছ্বাস, সঙ্গে সাংসদ জ্যোতির্ময় মাহাতো
Para, Purulia | Apr 7, 2026 আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই ধারাবাহিকতায় পাড়া বিধানসভার বিজেপির প্রার্থী নদীয়ার চাঁদ বাউরী মঙ্গলবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পাড়া ব্লকের উদয়পুর অঞ্চলে ব্যাপক নির্বাচনী প্রচার চালালেন। এদিন প্রথমে উদয়পুর অঞ্চলের রামকৃষ্ণপুরে স্থানীয় মন্দিরে পূজা দিয়ে প্রচার শুরু করেন। তারপরে তিনি বহু দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে এক বাজনা বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার শুরু করেন। এ