বলরামপুর: পুরুলিয়ার সাংসদকে প্রাণনাশের হুমকি পোস্টার, পুলিশ সুপারকে লিখিত অভিযোগ সাংসদের
সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে প্রাণে মারার হুমকি দিয়ে বিতর্কিত পোস্টার উদ্ধার জেলায়। এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে।পোস্টারে সাংসদকে খুনের চরম হুমকি দেওয়ার পাশাপাশি তাঁকে মারলে '১,০০,০০০ টাকা' পুরস্কার দেওয়া হবে বলেও পোস্টারে উল্লেখ করা হয়েছে। ঘটনায় জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।