রঘুনাথপুর ২: বাঁন্দা,মন্ডপডাঙ্গা,রাগেরডি গ্রামে প্রখর রৌদ্রকে উপেক্ষা করেই শেষ মুহূর্তের প্রচার সারলেন তৃণমূল প্রার্থী মানিক বাউরি
পাড়া বিধানসভার রঘুনাথপুর ২নম্বর ব্লকের মঙ্গলদা মৌতড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁন্দা,মন্ডপডাঙ্গা,রাগেরডি গ্রামে প্রখর রৌদ্রকে উপেক্ষা করেই মঙ্গলবার দুপুর ২টো নাগাদ শেষ মুহূর্তের প্রচার সারলেন তৃণমূল প্রার্থী মানিক বাউরি।এদিন প্রখর তাপপ্রবাহের মধ্যেই প্রার্থী মানিক বাউরি এইসব গ্রামগুলিতে শেষ মুহূর্তের প্রচার চালান। প্রচার চলাকালীন এলাকার মানুষ জনদের স্বতঃস্ফূর্ত উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।