খড়্গপুরে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন খড়গপুর টাউন থানার। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং খড়গপুর টাউন থানার ব্যবস্থাপনায় আজ বুধবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ খড়গপুর টাউন থানার প্রাঙ্গনে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে পুলিশের তরফে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার নতুন পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালিসহ, খড়গপুর টাউন থানার নতুন আইসি পার্থসারথি পাল এবং অন্যান্য পুলিশ আধিকারিকেরা।