বান্দোয়ান: বান্দোয়ান হসপিটাল মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে উল্টে গেল পাথর বোঝাই ডাম্পার
নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে উল্টে গেল পাথর বোঝাই ডাম্পার।মঙ্গলবার সকাল ৮ টা নাগাদ জানা যায় ভোর রাত নাগাদ দুর্ঘটনাটি ঘটে বান্দোয়ান থানার অন্তর্গত বান্দোয়ান হসপিটাল মোড় সংলগ্ন এলাকায়। এই দুর্ঘটনায় রাস্তার পাশে থাকা ইলেকট্রিক খুটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। ছিঁড়ে পড়ে বৈদ্যুতিক তার।তড়িঘরি বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় এলাকায়। যদিও এই দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় বান্দোয়ান থানার পুলিশ।