বরাবাজার: অতীতের গৌরব আর বর্তমানের বিশ্বাস, বাজড়ার জমিদার বাড়িতে আজও অক্ষয় দুর্গাপুজোর ঐতিহ্য
সময় বদলেছে, বদলেছে পুজোর জৌলুস। কিন্তু আজও বদলায়নি পূর্বপুরুষদের ঐতিহ্য, বদলায়নি মৃন্ময়ী মায়ের আরাধনার রীতি। বংশপরম্পরায় কয়েক শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে আজও শারদীয়ায় দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠে বাজরা গ্রামের জমিদার বাড়ি। জমিদারি প্রথার অবসান ঘটেছে, হারিয়ে গিয়েছে অতীতের জৌলুস। তবুও মাটির বাড়ির সাবেকি পরিবেশে, চিরাচরিত নিয়ম মেনেই আজও পূজিতা হন মৃন্ময়ী মা। নেই আধুনিকতার চাকচিক্য, নেই আড়ম্বরের প্রতিযোগিতা—আছে শুধু ভক্তি, শ্রদ্ধা আর ঐতিহ্যকে