রায়গঞ্জের বীরঘুড়ি গ্রামে ৫৮ বছর বয়সি ফুলকান্ত বর্মণ খুনের ঘটনায় অরুণ বর্মন (২০) নামে এক যুবককে গ্রেফতার করে বৃহস্পতিবার জেলা আদালতে তোলে পুলিশ। তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড চাওয়া হলেও বিচারক চার দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। ২৫ তারিখ রাত থেকে নিখোঁজ থাকার পর ২৬ তারিখ ভুট্টা খেত থেকে ফুলকান্ত বর্মণের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মোবাইল ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪–৫ লক্ষ টাকা হাতানোর উদ্দেশ্যেই এই খুন করা হয়েছে।