গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আইসমালি থেকে অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো গাংনাপুর থানার পুলিশ।সূত্রের খবর, বুধবার রাতে গাংনাপুর পুলিশ গোপন সূত্রে খবর পায় আইসমালি এলাকায় অস্ত্র মজুত করেছেন এক ব্যক্তি। আর এর পরই গাংনাপুর পুলিশ অভিযান চালিয়ে নাজিমুদ্দিন মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতর কাছ থেকে একটি দেশী পিস্তল ও 1 রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোথা থেকে ও কি উদ্যেশে ওই ব্যক্তি নিজের কাছে অস্ত্র মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে