পাড়া: পাড়া এলাকার প্রাচীন ধর্ম রাজ মন্দিরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে
Para, Purulia | Apr 30, 2026 পাড়া থানার অন্তর্গত পাড়া এলাকার প্রাচীন ধর্ম রাজ মন্দিরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের মত এ বছরও দশ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল থেকে শুরু হবে সেই মেলা। মেলা শুরু প্রাক মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মেলাকে ঘিরে স্থানীয় এলাকার মানুষের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যায়। প্রতিবছরই এই মেলায় লাখ লাখ মানুষের জনসমাগম হয় তাই মেলা কমিটির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা ও আগত দর্শনার্থীদের জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধার জন্য ব্যবস