বৃহস্পতিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার বাগুইআটি থানা এলাকার বিভিন্ন স্থানে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নাকা চেকিং চালায় পুলিশ। সেই সময় মন্ডলগাতি টাটা গেট সংলগ্ন এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম প্রফুল্ল চ্যাটার্জি। পুলিশ সূত্রে জানা গেছে, নাকা চেকিং চলাকালীন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়।